দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে ‘ধসে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার মধ্যেই তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান আমাদের জানিয়েছে তারা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, যাতে তারা তাদের নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে পারে (যা তারা পারবে বলে আমি মনে করি)।
এর আগে সোমবার ট্রাম্প ইঙ্গিত দেন, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাব তিনি গ্রহণ করবেন না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হলেও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: সিএনএন
/অ